বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের দুই শত অসহায়,দুস্থ সদস্যদের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে বাট্টাজোড় ১০২ নম্বর শাখার কার্যালয়ে ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।
ঈদ ফুড প্যাকেজ বিতরণকালে সাজেদা ফাউন্ডেশনের গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শফিউল ইসলাম, ইন্সফেকশন বিভাগের সহকারী সমন্বয়ক মোস্তফা মাহফুজুল ইসলাম, এরিয়া হিসাব ব্যবস্থাপক মোস্তফা কামাল , জুনিয়র এডমিন অফিসার সঞ্জিত কুমার সরকার ও বাট্টাজোড় ১০২ নং শাখার ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে সাজেদা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

