Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেলা পরিষদের নয়া প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন

যশোর প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সোমবার (সকাল ১০টায়) তিনি যশোর জেলা পরিষদের কার্যালয়ে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান। পরে নবনিযুক্ত প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি যশোর জেলা পরিষদের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য কাজ করবেন এবং জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে রোববার সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের মাধ্যমে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন।

স্থানীয়রা আশা করছেন, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে যশোর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।