নিজস্ব সংবাদদাতা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে নারিকেল গাছ পরিস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনছুর হাওলাদার (৭০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার হিজলা ইউনিয়নের কুরালতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত মুনছুর হাওলাদার কচুয়া উপজেলার উত্তর কাটি গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে।
উপজেলার কুরালতলা গ্রামের নারিকেল গাছের মালিক মনিমোহন বাড়ৈ স্থানীয় সাংবাদিকদের জানান, সোমবার সকাল ৯টার দিকে ওই শ্রমিক পরিস্কারের জন্য নারিকেল গাছে উঠেন। গাছের পাতা বিদ্যুতের তারে স্পর্শ করায় গাছ থেকে পড়ে যান। এ সময় তাকে দ্রুত চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

