Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তালায় ছাত্রশিবিরের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ ফয়সাল (তালা)সাতক্ষীরা প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল (তালা)সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা সরকারি কলেজ ক্যাম্পাসে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সম্মানে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ (২৬ সোমবার) অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ সভাপতি এস এম মুরাদুল হক এবং সভাপতিত্ব করেন তালা থানার সভাপতি আল জামালুল বান্না।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আঃ রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক এবং জেলা শাখার অফিস সম্পাদক জি এম নাহিদ হাসান। এছাড়া যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সেক্রেটারি মোঃ শাহিদুজ্জামান, সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান, কলেজ সেক্রেটারি রাকিব ইসলাম লিমন, তালা সদর ইউনিয়ন সভাপতি মাহাদী হাসান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজ ও হাইস্কুল পর্যায়ের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০০ খানা পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়।

শেষ পর্যায়ে উপস্থিত সকলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে তালা মডেল মসজিদের ইমাম মাওঃ তাওহিদুর রহমানের নেতৃত্বে মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠান ইফতার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।