Nabadhara
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে সরকার: সংস্কৃতিক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় MD-1/S-6 খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) মোঃ মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোঃ মৈমুর আলী মৃধা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম. ইউনুচ আলী এবং বিএনপি নেতা ড. রইচ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন, খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কৃষিখাতকে শক্তিশালী করা হচ্ছে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মাগুরার যৌথ আয়োজনের পাশাপাশি বিএনপির অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।