Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

​পবিত্র মাহে রমজানের ২৭তম দিনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুলিশ ক্যাফেতে উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ​

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম, ওসি (তদন্ত) আরিফল্লাহ এবং ওসি (অপারেশন) মোস্তফা কামাল।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রেজাউল হক এবং জেলা যুবদলের সভাপতি আমিনুর রশীদ। দৈনিক হাওরাঞ্চলের কথা সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, প্রবীণ সাংবাদিক আল হেলাল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম এবং দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী। ​

সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি মাহফুজুর রহমান সজীব, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক জনতা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি আজহারুল আলম শিপু,গণমাধ্যম কর্মী সালমান মিয়া, লিমন আহমদ, শাওন রায়সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​ইফতারের পূর্বে উপস্থিত সকলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

বক্তারা অনলাইন প্রেসক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।