মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-২০২১ (৩০ অক্টোবর হইতে ০৫ নভেম্বর) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দেড় বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্ববাস।
এসময় উপস্থিত ছিলেন এ্যানেসটেশিয়া কনসালটেন্ট ডা. কোরায়েশী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জীবন কৃষ্ণ চৌকিদার, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ বিশ্বাস, প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বিশ্বাস বিপুল প্রমূখ। সময় বিদ্যালয়ের ৫-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রন ওষুধ খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

