ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ওমর ফাউন্ডেশন। বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন হয়।
ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ-১ (ধোবাউড়া–হালুয়াঘাট) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল নিজ উপস্থিতিতে সদর ইউনিয়ন, ঘোষগাঁও ও বাঘবেড় ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি জানান, ওমর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও প্রায় ২০ হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার নজরুল ইসলাম দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ওমর ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

