Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ঈদে ২ হাজার অসহায় মানুষের পাশে মুরাদ

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোরাদুজ্জামান মোরাদের উদ্যোগে তার নিজ বাড়িতে এসব বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানিক সওদাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদত জাহিদুল ইসলাম প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোরাদুজ্জামান মোরাদ বলেন, আমি প্রতি বছরই অসহায়দের মাঝে শীতবস্ত্র ও ঈদ উপহার দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও বিতরণ করেছি। আগামী দিনেও বাট্টাজোড় ইউনিয়নবাসীর সুখে, দুঃখে তাদের পাশে থাকব।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।