মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি, (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের দুই পক্ষের মারামারিতে ১৪ জন আহত হয়।
জানা যায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের দুই পক্ষের মধ্যে পূর্ব সূত্রতার জের ধরে ২২ শে মার্চ রোজ রবিবার সকাল ১০:০০ টার সময় বানুয়ারী গ্রামের উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার দুই পক্ষের মাঝে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল।
তারই জের ধরে উক্ত জমি সংক্রান্ত বিষয় নিয়ে আজ সকালে রফিক মিয়ার লোকজন, জুয়েল চৌধুরী লোকজনকে পশ্চিমা পাড়ার মসজিদের পাশের রাস্তার মধ্যে পথ রুদ্ধ করে বাধা দিলে, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে মারামারি হয়ে অন্তত ১৪ জন আহত হয়।
এর মধ্যে জুয়েল চৌধুরীর পক্ষের হাফিজুল (২৫) , খায়েস (৩২)ও বাবুন (২৬)কে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাকী শাহীন (৩৫),শাহানুর(৩৬), সালাম(৩৮), নাসির(২৭), আলিউল (৩২), আরমান (২৫), আজিম(৩৪), এবং দ্বিতীয় রফিকের পক্ষের, রফিক(৪২), মিষ্ঠার(৫০), ফজলুকে(৫১), কে স্থানীয় মোহনগঞ্জ উপজেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন উক্ত ঘটনা শুনেছি। আমার থানার এস আই নাজমুল হাসান ও তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছ। পরিস্থিতি কিছুটা শান্ত আছে। কেহ কোন পক্ষ অভিযোগ করিলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করিব।

