শান্ত বণিক, নরসিংদী
নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২৭ মার্চ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলামিন (৩৫) কে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
সাজা পরোয়ানাসহ দণ্ডিত ব্যক্তিকে রায়পুরা থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনায় রায়পুরা থানা পুলিশের একটি দল, আনসার সদস্য এবং স্থানীয় জনগণ সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শান্ত বণিক
নরসিংদী
২৭/০৩/২৬

