Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রথম শ্রেণিতে পড়া ৮বছরের এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাহিদ (২৪) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দৌলতপুর সেন্টার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জাহিদ দৌলতপুর উপজেলার শীতলাইপাড়া গ্রামের মো. আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শিকার শিশুটি বাজারে জুস বিক্রেতার কাছ থেকে লেবুর শরবত কিনে খেতে গেলে জাহিদ নিজেকে মসজিদের হুজুর পরিচয় দিয়ে তাকে প্রলোভন দেখায়। পরে সেন্টার মোড় জামে মসজিদের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মাঝামাঝি স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত জাহিদকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার পর শিশুটির নানী বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।