দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনের লিচু বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্বজনদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তার হাত, পা ও শরীরের একাধিক স্থানে আঘাতের ক্ষত রয়েছে।
তারা বলেন একই এলাকার মিরাজের সঙ্গে তাজেমের শত্রুতা ছিল। এর জেরে ধরে তাজেম কে কুপিয়ে হত্যা করেছে।
এ দিকে ঘটনাার পর থেকে অভিযুক্ত মিরাজরা স্ব পরিবারে পলাতক রয়েছে। সেজন্য তাদের বক্তব্য পাওয়া যায়নি।
হত্যাকান্ডের বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয় সড়কের ধার থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।

