Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু আহত ২ 

ঝিনাইদহ প্রতিনিধি 
মার্চ ২৮, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে এ সময় আরো দুই কৃষক আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার খড়িবাড়িয়া মাঠের মধ্যে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস খড়িবাড়িয়া  মাঠে জমিতে পেঁয়াজ  তুলার কাজ করতেছিল। হঠাৎ দুপুরের বজ্রপাতে তারা সহ ৪ জন গুরুতর আহত।

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসকরা অপু বিশ্বাস ও সমীর বিশ্বাস মারা যায় বলে তারা নিশ্চিত করে।

এছাড়াও রঞ্জন কুমার ও রঞ্জিত বিশ্বাস নামের আরো দুই কৃষক আহত হয়ে  শৈলকুপা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য  ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে খড়িবাড়িয়া গ্রামের বিষ্ণু কুমার জানান বজ্রপাতে তারা আহত হওয়ার পর চিকিৎসার জন্য শৈলকূপা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত  বলে ঘোষণা করে এবং বাকি দুইজনকে হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি শাকিল আহমেদ জানান বজ্রপাতে খড়িবাড়িয়া গ্রামের ২ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে বলে শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।