Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটা জেলের জালে রাজা ইলিশ, ৮ হাজার টাকায় বিক্রি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে এক জেলের জালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে।

উপজেলার সদর ইউনিয়নের জেলে মো. রাসেলের জালে মাছটি ধরা পড়ে। শনিবার সকালে দেশের বৃহত্তম মৎস্য অবতরন কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামে ১ লাখ ৭৬ হাজার টাকা মন হিসেবে ৭ হাজার ৯২০ টাকা দরে মাছটি ক্রয় করেন পাইকার মো. জাকির হোসেন।

তিনি আরো বেশী দামে বিক্রি করার জন্য মাছটি ঢাকার আড়তে পাঠাবেন বলেও জানান।এর আগে শুক্রবার দিবাগত রাতে বিখালী নদী থেকে মাছটি তার জালে ধরা পড়ে।

পাইকার জাকির হোসেন সাংবাদিকদের জানান, সকালে জেলে রাসের মিয়া রাজা ইলিশ মাছটি বিক্রির জন্য মেসার্স মনিরা আড়দে নিয়ে আসলে সেখান থেকে নিলামের মাধ্যমে তিনি মাছটি ক্রয় করেছেন।

মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। তিনি নিলামে ইলিশটি সর্বোচ্চ দামে ক্রয় করেছেন। মাছটি তিনি ঢাকার যাত্রাবাড়ির আড়তে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরো বেশী দামে বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

স্থানীয় জেলে ও আড়তদাররা জানান, বর্তমান সময়ে বিষখালী-বলেশ^^র নদীতে সব ধরনের মাছের আকাল চলছে। জেলেদের খরচ উঠছে না। ইলিশ যা পড়ছে, সেগুলোর আকার খুব ছোট। হঠাৎ করে এরকম বড় ইলিশ পাওয়ায় হাসি ফুটছে জেলেদের। এরকম যদি মাছ সব সময় পাওয়া যায় তবে খরচ আর বেশী হবে না, এই মাছ থেকেই উঠে আসবে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, শীত কমে যাওয়ার সাথে বড় মাছগুলো উপকূলের দিকে আসতে শুরু করেছে। তাই বড় আকারের ইলিশ মাছ গুলো জেলেদের জালেও ধরা পড়তে থাকে। এরকম বড় আকারের ইলিশকে আমরা রাজা ইলিশ বলে থাকি। তবে মাছের সংখ্যা কম। বর্ষায় ইলিশ মাছ বাড়বে। ভবিষ্যতে জেলেরা আরও বড় আকারের ইলিশ ধরবেন বলে তিনি আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।