Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মোঃ ওবায়দুর রহমান

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

গত ফেব্রুয়ারী মাস ২০২৬ ইং মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।

তিনি বর্তমানে জামালপুর জেলার মেলান্দহ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তিনি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সত্যিই তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের দক্ষ চৌকস পুলিশ অফিসার। গত ২৯ মার্চ রবিবার, ২০২৬ ইং জামালপুরে জেলা মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয় এর কাছ থেকে সম্মাননা ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। এ সময় মেলান্দহ থানার অফিসার মোঃ ওবায়দুর রহমান এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনসহ সকল সিনিয়র অফিসারদের প্রতি।

বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার মেলান্দহ থানার প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি সকলের প্রতি দোয়া কামনা ও শুভকামনা জানান। তিনি আরো বলেন, “এই সম্মান আমার একার নয়—সহকর্মী ও সবার সহযোগিতার ফল। জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ ( ফেব্রুয়ারী -২০২৬ ইং) হিসেবে পুরস্কার প্রাপ্তিতে মাননীয় পুলিশ সুপার স্যার, এএসপি স্যারসহ আমার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।