Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে চাচার হামলায় ভাতিজার মৃত্যু

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় আহত ভাতিজা সাইদুল ইসলাম (সজিব) (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩০ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে।

অভিযুক্তরা হলেন—একই বাড়ির মৃত রুস্তম আলী খানের পুত্র মিলন খান (৪০), জাফর খান (৪৭), নাসির খান (৪৩), জালাল খান (৫৫), মোকসেদ খানের পুত্র লিটন খান (৪০), রিপন খান (৪২) এবং মিলন খানের স্ত্রী বিথী বেগম (৩৫)।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন—নিহতের বাবা আবুল হোসেন খান (৬৫), মা পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে সাইদুল ইসলাম তার বসতবাড়ির সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার চাচাতো চাচা মিলন খান ৮-১০ জনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সাইদুল ইসলাম গুরুতর আহত হন।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে ২৯ মার্চ আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।