Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া রেইন্টিতলা এলাকায় মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে বাস, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে হেমায়েত রাজা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, আর ছয়জন আহত হয়েছেন।

নিহত হেমায়েত রাজা উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের মৃত রুস্তম রাজার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন অটো চালক সুমন (২৭), কাওছার খান (৪০), চিনু রানী সরকার (৫৮), রনি (৩০), শিরিন (৪৮) ও রহিম গাজী (৭৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী শ্রাবণী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দেয়। সংঘর্ষের ফলে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহীরা রাস্তার পাশে ছিটকে পড়েন।

লেবুখালী হাইওয়ে থানার পুলিশ এবং বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।

উপপরিদর্শক শাহাদাৎ জানান, একজন নিহত এবং ছয়জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।