Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ১৬ মামলার আসামি ও ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ১৬ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান নিজাম (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে চরাদি ইউনিয়নের রানিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলাসহ বিভিন্ন জেলার থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।