Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ৫ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল ) প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৫ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ) বেলা সাড়ে এগারটার দিকে মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন হলি কেয়ার ক্লিনিকের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জ ট্রাভেলস পরিবহনের একটি বাসে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ ভাবে তল্লাশী চালিয়ে পলিথিনগুলো জব্দ করেন।

এসময় মোবাইল কোর্ট চালিয়ে নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষন আইনের আওতায় বাসের সুপারভাইজারকে জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।এছাড়াও জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের জিম্মায় প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।