Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় তালা ভেঙে ৩টি গরু চুরি, দিশেহারা কৃষক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে ৩টি গরু চুরি হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী লোকমান হাওলাদার উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে। তিনি জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে তিনি দুটি তালা দিয়ে ঘুমাতে যান। রাত প্রায় ৩টার দিকে গোয়ালঘর ঠিকঠাক দেখলেও ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠলে দেখেন তালা ভাঙা এবং তিনটি গরু উধাও।

লোকমান হাওলাদার বলেন, “এটা একেবারেই পরিকল্পিত কাজ। একা কারও পক্ষে এমনটা সম্ভব নয়। নিশ্চয়ই একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে এই ঘটনা জড়িত।” এ চুরিতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় গরু চুরির ঘটনা বাড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া গরু উদ্ধারের দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।