Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল সরকারি কলেজে বিএনসিসি সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চের সামনে স্থাপিত অস্থায়ী বুথে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। কলেজের BNCC কন্টিনজেন্টের সদস্যরা বুথে উপস্থিত থেকে আগ্রহীদের বিভিন্ন তথ্য প্রদান করছেন এবং আবেদন প্রক্রিয়ায় সার্বিক সহায়তা করছেন।

কলেজ সূত্রে জানা যায়, সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, BNCC-তে যোগদানের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পায়। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, ক্যাম্পে অংশগ্রহণ এবং বিভিন্ন জাতীয় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগও তৈরি হয়।

কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।