Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
মে ৭, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

“আইপি অ্যান্ড স্পোর্টস : রেডি, সেট, ইনোভেট” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ও উদ্ভাবনের স্বীকৃতি এবং সুরক্ষা নিশ্চিত করতে মেধাস্বত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে উদ্ভাবন ও গবেষণা। তবে উদ্ভাবনের যথাযথ সুরক্ষা না থাকলে উদ্ভাবকের স্বীকৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই গবেষক ও উদ্ভাবকদের মধ্যে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।

তিনি আরও বলেন, মেধাস্বত্ব সম্পর্কে সঠিক জ্ঞান ছাড়া গবেষণার যথাযথ মূল্যায়ন ও সুরক্ষা সম্ভব নয়। বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষক ও গবেষকদের এ বিষয়ে আরও দক্ষ ও সচেতন হয়ে উঠতে হবে। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণা ও প্রকাশনার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে বৈশ্বিক জ্ঞানভিত্তিক সমাজে মেধাস্বত্ব সুরক্ষার আইন, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এ আলোচনা সভা অংশগ্রহণকারীদের জন্য কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।