Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে ইয়াবাসহ কনটেন্ট ক্রিয়েটর রোমান গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ রোমান হাওলাদার (৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দন ব্রিজের ঢালে একটি কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোমান হাওলাদার চোরমর্দন গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় রোমান হাওলাদারকে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।