Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় মাদ্রাসার ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে কামারগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিরাত, হাদিস পাঠ, মাসয়ালা-মাসায়েল, দৈনন্দিন দোয়া ও ইসলামী গজলসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় নিজেদের মেধা ও প্রতিভা তুলে ধরে তারা। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা জরুরি। কোরআন-হাদিসের শিক্ষা চর্চা, ইসলামী অনুশাসন অনুসরণ এবং উত্তম চরিত্র গঠনের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ মানুষ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।