Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন 

Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে সর্দারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ৩ টন বোরো হাইব্রিড ধান সংগ্রহ করে কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিল্লাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ও ১৪৪০ টাকা মন হিসেবে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। তার মধ্যে ০.০৫% টাকা কর্তন করে কৃষকদের টাকা দেয়া হবে। চলতি মৌসুমে টুঙ্গিপাড়া থেকে মোট ৯৫৩ টন বোরো ধান ক্রয়ের উদ্দেশ্য রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।