Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় ঈদ উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার, মাইকিং ও প্রচার কার্যক্রম, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অগ্নিনির্বাপণ প্রস্তুতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া কালেক্টরেট জামে মসজিদে নারীদের জন্য পৃথক ঈদ জামাতের ব্যবস্থা রাখা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সব ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে জেলা প্রশাসক সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।