Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় সাপের কামড়ে রানা হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের গোড়রা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে রানা হাটে বিক্রির উদ্দেশ্যে কলার কাঁদি ব্যাটারিচালিত অটোভ্যানে তুলছিলেন। এ সময় কলার কাঁদির মধ্যে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে সাপটিকে মেরে ফেলে এবং দ্রুত তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় চেয়ারম্যান ও ব্যবসায়ী ইয়ারুর বলেন, “প্রথমেই সাপের দংশনের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) দেওয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। হাসপাতালে নিতে দেরি হওয়ায় পরিস্থিতি খারাপ হয়ে যায়। বর্ষাকালে সাপের উপদ্রব বেশি থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।