Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় যমজ কন্যা শিশু হত্যায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

তেরখাদায় নিজের যমজ কন্যা শিশু হত্যার দায়ে মা কানিজ ফাতেমা কনা (২৮)-কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন। বহুল আলোচিত এ মামলার রায়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মো. মাসুম বিল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে ২০২১ সালের ৭ ডিসেম্বর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের যমজ কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, সন্তান জন্মের পর থেকেই তিনি স্বামীকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য বারবার অনুরোধ করতেন। তবে পারিবারিক জটিলতার কারণে তা বিলম্বিত হচ্ছিল।

এর ধারাবাহিকতায় ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে তিনি মোবাইল ফোনে ছোট বোনকে জানান যে যমজ দুই শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহত শিশুদের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে বহুল আলোচিত মামলার আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।