তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর চলমান কার্যক্রম অবহিতকরণ ও সার্বিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২টায় সাস-এর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাস-এর পরিচালক শেখ ইমান আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম (মুকুল), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান এবং তালা থানার এসআই মো. হেমায়েত উদ্দিন।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা সহ-সেক্রেটারি গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আপ্তাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ আ. রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সহকারী পরিচালক সাধন কুমার দাশ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সহ অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, সেতু (এনজিও) পরিচালক এস এম আবুল হোসেন, সহ অধ্যাপক আবু হাসান, তালা সদর প্যানেল চেয়ারম্যান আ. রাজ্জাক এবং সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহীসহ আরও অনেকে।
বক্তারা সাতক্ষীরা উন্নয়ন সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

