Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মো. ইকবাল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Link Copied!

কচুয়া সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের জনপ্রিয় শিক্ষক মো. ইকবাল হোসেনের অবসর গ্রহণ উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম সেখ। প্রভাষক সুযশ কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক বনী আমিন জুকু, প্রভাষক ধীরেন্দ্র মন্ডল, শেখ দেলোয়ার হোসেন, হান্নান নকিব, কৃষ্ণ পদ দাম, বিমল বাড়ই, সমীর কান্তি বাড়ৈ, গৌতম কুমার মন্ডল, আনোয়ার হোসেন ভূঁইয়া, জাহিদুল ইসলাম, সুরেন্দ্র নাথ মৃধাসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে বিদায়ী শিক্ষক মো. ইকবাল হোসেনকে সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। তাঁর দীর্ঘ কর্মজীবন ও কলেজের উন্নয়নে অবদানের কথা স্মরণ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।

বক্তারা বলেন, মো. ইকবাল হোসেন শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও আলোকবর্তিকা। তাঁর নিষ্ঠা ও সততা কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে মো. ইকবাল হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, “এই কলেজ আমার হৃদয়ের অংশ। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি সবার কাছে দোয়া প্রার্থী।”

অনুষ্ঠানের শেষে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।