মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে আধুনিক ও টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। কৃষি প্রযুক্তির প্রসার, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং পুষ্টিনির্ভর কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহারিয়া হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক মো. আবুল হাসানসহ কৃষি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার বীথি, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজ্যোতি ঘোষ, আইসিটি কর্মকর্তা মো. রাজু আহমেদ, সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট কৃষি প্রযুক্তির বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ জাতের সম্প্রসারণ এবং মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর কৃষিই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। কৃষকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, রবি শস্যের উন্নত জাত সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। শেষে সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়।

