আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) কমিটির অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় আশাশুনি উপজেলার এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপান্তরের ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রজেক্টের আওতায় উপজেলা নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জি এম মুজিবুর রহমান। সভা সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রতিনিধি বনানী দাশ গুপ্ত বাসন্তি ও মৌ পাল।
এসময় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি একলাচুর রহমান ও রওশনারা খাতুন, ক্যাশিয়ার প্রভা চক্রবর্তী, সদস্য মনিরুজ্জামান টিটু, রূপা সুলতানা, আব্দুল আহাদ, জাহিদুল ইসলাম, আলী মোর্তাজা বাবু, শাহীন হোসেন, সুমিত্রা বিশ্বাস ও কনক চন্দ্র মন্ডল প্রমুখ।
সভায় ইউনিয়ন কমিটির গৃহীত কার্যক্রম উপস্থাপন, উপজেলা কমিটির পরবর্তী সভার প্রস্তুতি এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে উপজেলা কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
এছাড়া ইউনিয়ন কমিটির সভার সিদ্ধান্ত উপজেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ ও লিখিতভাবে উপজেলা কমিটিকে অবহিত করা, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদে আবেদন করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

