Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের জয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মে ২২, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে প্যানেলটি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোঃ জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ কামাল হাসান শাকিল বিপুল ভোটে বিজয়ী হন।

এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন।

নীল প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন— সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মোঃ আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মোঃ আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার।

অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সবুজ প্যানেলের নেতৃত্বে ছিলেন বর্তমান সভাপতি ও জামায়াত নেতা আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া এবং অ্যাডভোকেট মোঃ শরিফ উদ্দিন। এ প্যানেল থেকে শুধুমাত্র একটি সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর আদালতপাড়াজুড়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিলের মধ্য দিয়ে সমর্থকরা বিজয় উদযাপন করেন।

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনজীবীদের মধ্যেও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।