Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা টাউনশ্রীপুরে “মসজিদ আর-রাহমা”র শুভ উদ্বোধন

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউনশ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন নতুন পাঞ্জেগানা মসজিদ “আর-রাহমা”র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) আসরের নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

মসজিদ উদ্বোধন উপলক্ষে এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জানা যায়, মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের পুত্রগণ নিজ উদ্যোগে মসজিদটির নির্মাণ ব্যয়ভার বহন করে এটি প্রতিষ্ঠা করেন। তারা সকলের নিকট দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন এই মসজিদকে দ্বীনের খেদমতের কেন্দ্র হিসেবে কবুল করেন এবং সুষ্ঠুভাবে পরিচালনার তৌফিক দান করেন।

এছাড়াও তারা এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মুসল্লিদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

স্থানীয় মুসল্লিরা নতুন এই মসজিদ প্রতিষ্ঠায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।