Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীর রামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি 
মে ২৩, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউছার ও হিমেল। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে রামপুর শ্মশানঘাট এলাকায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা পরিচালনা করে আসছিল।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। তিনি জানান, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ অনুযায়ী অভিযুক্তদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসনের এ তৎপরতায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।