শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি
গোয়ালন্দ ফুটবল একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির কয়েকজন দাতা সদস্য ও সবুজ প্রজন্ম যুব সংগঠনের সহযোগিতায় এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) বিকেল ৪টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল একাডেমির কাছে এসব ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
অনুষ্ঠানে ফুটবল, মার্কার, লেডার, মিনি নেট, হাডেল্স, বল কেরি নেট, পালং রাবার, রিং ও কোনসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
দাতা সদস্যদের মধ্যে রয়েছেন আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, সিঙ্গাপুর প্রবাসী মো. মিরাজ বিশ্বাস, ওমান প্রবাসী মো. শহিদুল ইসলাম, ফিজি প্রবাসী মো. রফিক ফকিরসহ স্থানীয় ও প্রবাসী বিভিন্ন দাতা ব্যক্তি এবং সবুজ প্রজন্ম যুব সংগঠনের সভাপতি জাসমা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা, সাংবাদিক শামীম শেখ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মো. ফারুক হোসেন, সাংবাদিক মইনুল হক মৃধা, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বিনামূল্যে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ক্রীড়া সামগ্রীর ঘাটতি দেখা দিত। প্রবাসী ও স্থানীয় দাতা সদস্যদের সহযোগিতায় এ ঘাটতি কিছুটা পূরণ করা সম্ভব হয়েছে।
তিনি সকল দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ছবি: গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

