Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয় — সোনাগাজীতে পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপরাধ দমন করা, কিশোর গ্যাং দমন করা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার দুপুরে ফেনীর সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম স্থানীয় এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করব। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং ইতোমধ্যে অনেক ক্ষেত্রেই সফলতা এসেছে।

ছোট ফেনী নদী ও বড় ফেনী নদীর আশপাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্থানান্তরের কারণে মুহুরী প্রজেক্ট ব্রিজ এবং সাহেবের ঘাট ব্রিজ হুমকির মুখে পড়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং প্রশাসন কাজ করছে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ও এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, বিএনপি নেতা আলমগীর হোসেন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, ড. নিজাম উদ্দিন, আবু মোবারক ডিপি দুলাল, মঞ্জুর হোসেন বাবর, নিজাম উদ্দিন, খুরশিদ আলম ভূঁইয়া, ইকবাল হোসেন ও রাসেল হামিদিসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।