Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করছে এইম ফাউন্ডেশন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে “এইম (আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড) ফাউন্ডেশন”। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফাউন্ডেশনটির পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার সকালে এইম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উপজেলার ঘিলাতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বাশার, এইম ফাউন্ডেশনের কর্মকর্তা মনিরুজ্জামান কামাল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ফারুক হোসেন, মোশারফ হোসেনসহ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাংস নিতে আসা কয়েকজন জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে অনেক নিম্নআয়ের পরিবারের জন্য মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে এইম ফাউন্ডেশনের এই উদ্যোগ তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

এইম ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও আস্থা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।” তিনি জানান, এবার একটি গরু কোরবানি দিয়ে প্রায় ১২০টি অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “ফাউন্ডেশনের কার্যক্রম শুধু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বছরজুড়েই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এইম ফাউন্ডেশন। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি সমাজের দানশীল ব্যক্তিদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “যারা বিভিন্ন সময় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চান, তারা এইম ফাউন্ডেশনের মাধ্যমে এই পুণ্যময় কাজের অংশীদার হতে পারেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।