Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ২৯, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

“মাদক একটি অভিশাপ, মাদককে না বলুন। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”— এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরি ও বাতাবাড়িয়া এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় খানেকের মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কচুয়ায় মাদকের বিরুদ্ধে গণহারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি কচুয়ায় যোগদানের এক মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে ৪৭টি মামলা করেছি এবং ৭০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের সবাইকে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আইনগিরি গ্রামকে মাদকমুক্ত মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে।”

ওসি আজিজুল ইসলাম বলেন, “এলাকায় যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের নাম-ঠিকানা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যাপারে আমার কাছে কোনো ক্ষমা নেই।”

মাদকবিরোধী আলোচনা সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রেজা মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আবুল বাশার, সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া, আনিছুর রহমান, ফরহাদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।