ছায়েদ আহামেদ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আলাউদ্দিন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ৬০ বছর। তিনি আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলেন।
শনিবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার হরনী ইউনিয়নস্থ মোহাম্মদ আলী কলেজ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা করা হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে তাদের হরনী ইউনিয়নস্থ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানান রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী,ছেলে-মেয়ে ও ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
পরিবারের স্বজনরা জানান, আলাউদ্দিন চেয়ারম্যান বহুবছর ধরে সুখচর ইউনিয়নের মানুষের সুখেদুঃখে ছিলেন। মানুষ তাঁকে এই এলাকার চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর চিকিৎসার সুবিধার জন্য মেইনল্যান্ডযুক্ত তাদের হরনী ইউনিয়নস্থ বাড়িতে রাখা হয়। চিকিৎসাবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন। এখানে তাঁর মায়ের কবরও রয়েছে। তাই মৃত্যুর পর তার মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।

