Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে পুনর্মিলন উৎসবে মনির খান ও ঐশীর গানে মাতলো দর্শক

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের ৩০ ব্যাচের পুনর্মিলন উৎসব গানে-আনন্দে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রখ্যাত সংগীতশিল্পী মনির খান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।

গত রবিবার (৩১ মে) রাতে উপজেলার চালিতাডাঙ্গা এলাকায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মনির খান “অঞ্জনা”সহ জনপ্রিয় গান পরিবেশন করেন। পরে ঐশী “দুষ্টু পোলাপান”সহ একাধিক জনপ্রিয় গান পরিবেশন করলে দর্শকরা উচ্ছ্বাসে নেচে-গেয়ে অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে সকাল ১১টায় একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবসহ শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। পরে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন পুনর্মিলন উৎসবের আহ্বায়ক অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব। আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব ও কথাসাহিত্যিক রিপন আহসান ঋতুসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লব ও প্রাক্তন শিক্ষার্থী রিপন আহসান ঋতু।

শেষে শিল্পীদের পরিবেশনায় পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।