Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তুরাগ নদীতে নিখোঁজ যুবকের মরদেহ দুই দিন পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া রাসেল (২২) নামে এক যুবকের মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার দুপুরে দীর্ঘ অনুসন্ধান শেষে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল কাশিমপুর এলাকার গোবিন্দবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঈদ আনন্দ ভ্রমণে তুরাগ নদীতে নৌভ্রমণে যান রাসেল। নামা বাজার এলাকার নদীপথে ট্রলারে ঘোরাঘুরির সময় তিনি অসাবধানতাবশত ট্রলারের ছাদ থেকে নদীতে পড়ে যান। সহযাত্রীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তিনি পানিতে তলিয়ে যান।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কাশিমপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল দুই দিন ধরে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। স্থানীয় জেলেরা ও এলাকাবাসীও উদ্ধার কাজে সহযোগিতা করেন।

অবশেষে সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে তুরাগ নদী থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুন হাসান বলেন, নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিস গুরুত্ব সহকারে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল টানা দুই দিন নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তিনি সবাইকে নৌভ্রমণ ও জলপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।