Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’, র‍্যালি ও সমাবেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৬টায় উপজেলার দক্ষিণ চাঁদশী হানিফের দোকান থেকে র‍্যালি শুরু হয়ে চাঁদশী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদশী সমাজসেবা যুব সংগঠনের সভাপতি মো. সোহাগ সিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচি, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহমুদ হাসান মুহিত শরীফ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে। তাই মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং চাঁদশী ইউনিয়নকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কার্যকর মাদকবিরোধী অভিযান না থাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে এবং তরুণদের একটি অংশ আসক্ত হয়ে পড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।