Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেলে স্থানীয়দের উদ্যোগে এবং শাকিল আহমেদ শাওনের সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়। এতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতায় অংশ নেয় খোর্দ্দগোবিন্দপুর লাঠিয়াল দল এবং পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের সাবাজপুর লাঠিয়াল দল। ঢাক-ঢোলের তালে তালে লাঠিয়ালদের কৌশল, শৈল্পিক নৈপুণ্য ও দৃষ্টিনন্দন কসরত দর্শকদের মুগ্ধ করে।

খোর্দ্দগোবিন্দপুর গ্রামের লাঠি খেলা কমিটির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কমিটির সদস্য মোজাম্মেল হক, সরদহ ইউনিয়নের ৭ নম্বর ইউপি সদস্য ইমরান আলী, ইউপি সদস্য ঝর্না বেগম, সাবেক ইউপি সদস্য বেনু বেগম, কমিটির সদস্য সোহেল রানা বিটুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও বিপুলসংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।