Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় উপজেলার শলুয়া ইউনিয়নে প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, গুরুত্ব এবং দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, যাতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারের এ উদ্যোগের সুফল পায়। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়। কার্যক্রমটি স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।