Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ পৌরসভার রাস্তা মেরামত কাজের উদ্বোধন

Link Copied!

মো.রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

 

জামালপুরের মেলান্দহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামত কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জিন্নাতুল আরা বলেন, নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এই রাস্তার মেরামত কাজ সম্পন্ন হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি আলহাজ এম. রফিকুল ইসলাম রহিম, পৌর প্রকৌশলী মোয়াক্ষির হোসেন, সমাজসেবক ডা. মোস্তাফিজুর রহমান বাবলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা রাস্তা মেরামত কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কার কাজ শেষ হলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মেলান্দহ পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।