Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ফেনী প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলকে ট্রাকের চাপায় দুই যুবক এবং বাসের ধাক্কায় আহত হওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী ইউনিয়নের সোমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন ওরফে জিসান (২৩), ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের বাসিন্দা জিয়ানুল হোসেন শাওন (২৩) এবং সোনাপুর গ্রামের মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইকবাল হোসেন জিসান ও জিয়ানুল হোসেন শাওন মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের চৌধুরীপাড়া রাস্তার মুখ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইকবাল হোসেন জিসানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

অন্যদিকে, বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ জুয়েল মাতাব্বর। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

নিহত জুয়েল পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, নিহত ইকবাল হোসেন জিসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শাওনের মরদেহও চট্টগ্রাম থেকে ফেনীতে আনা হচ্ছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।