Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি

ঝালকাঠি প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাওছার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ, ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবুয়াল হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় জনসাধারণকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশার বিস্তার রোধ করা সম্ভব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।