Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে দুই বাসের ক্রসিংয়ে দুর্ঘটনা; অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের ক্রসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বাস দুটি সড়কের দুই পাশে ছিটকে পড়ে গেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন উভয় বাসের যাত্রীরা।

শুক্রবার (৬ জুন) উপজেলার লেবুখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীতমুখী দুটি বাস একে অপরকে অতিক্রম (ক্রসিং) করার সময় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ‘মিজান পরিবহন’ ও ‘অ্যাডভেঞ্চার এক্সপ্রেস’ নামের বাস দুটি সড়ক থেকে ছিটকে মহাসড়কের দুই পাশে পড়ে যায়।

দুর্ঘটনার পর দেখা যায়, মিজান পরিবহনের বাসটির সামনের চাকা সড়ক থেকে নিচে নেমে গিয়ে ঝোপঝাড়ের ওপর কাত হয়ে আটকে রয়েছে। অন্যদিকে অ্যাডভেঞ্চার এক্সপ্রেসের বাসটির সামনের অংশ সড়কের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে।

দুর্ঘটনার আকস্মিকতায় বাস দুটির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো যাত্রী গুরুতর আহত না হওয়ায় সবাই স্বস্তি প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যাত্রীদের নিরাপদে নামতে সহায়তা করেন।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধারের কাজ চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।